1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকা মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ভালুকা মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সোহাগ হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার

ভালুকা মডেল প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকেলে সারা বেলা ফুড গার্ডেনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণমাধ্যমের শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভালুকা মডেল প্রেসক্লাবের সভাপতি সোহাগ রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নাজমুল আলম বাদলের সঞ্চালনায় সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবদলের সহ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, ভান্ডাব পাক দরবার শরীফের পীর শাহসূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী), সাবেক ছাত্রদল নেতা মোঃ সজিব। এসময় আরও বক্তব্য রাখেন স্বাধীন মতের ভালুকা প্রতিনিধি মোঃ আলাউদ্দিন, অনুসন্ধান প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মোঃ বাহার মিয়া, নতুন বাজারের বার্তা সম্পাদক আবু ইউসুফ, আজকের খবরের ভালুকা প্রতিনিধি মোঃ আকাশ আহমেদ, বাংলাদেশ খবর প্রতিদিন, ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ সোহাগ, গণমাধ্যম কর্মী মোঃ হাফিজ, মোঃ রাতুল, আবদুল্লাহ আল হাদী, মোঃ শিপন, জিএম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park