
এম,মছিবুর রহমান বাবুল,
উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় আন্জুমানে আশেকানে আছাদীয়া নূরীয়া খিতাপচর শাখার আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল(২১ মার্চ)শুক্রবার অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোহাম্মদ আবুল মুনসুর খান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহজাহান,নজরুল, হোসেন, বাবুল,লিটন, খোকন, সবুজ, উপজেলা যুব পরিষদের সভাপতি খায়রুজ্জামান তুষার, রিয়াদ,আমজাদ, আক্তার, শাফায়েত,সাইফুল, শাকিল, হাবিবুল্লাহ, শাকিব,জাবেদ, শাফিন সহ এলাকার আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।