1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি লেগে নিহত গোপালগঞ্জের আরাফাত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি লেগে নিহত গোপালগঞ্জের আরাফাত

ববি প্রতিনিধি:নাজমুল ঢালী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার পঠিত

ববি প্রতিনিধি:নাজমুল ঢালী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি লেগে নিহত হোন আরাফাত।দরিদ্র পরিবারের একমাত্র ছেলে হারিয়ে দিশেহারা নিহত আরাফাতের স্বজনরা।
গত ৫ আগস্ট সোমবার রাজধানী ঢাকার সাভার আশুলিয়া এলাকায় আন্দোলনের সময় পুলিশের অতর্কিত গুলি চালানোর সময় গুলি লাগে আরাফাতের।
স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে।স্থানীয় সুত্রে জানা যায় গুলি লাগার পর আরাফাত কথা বলতেছিলো কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার আগেই স্তব্ধ হয়ে যায়,দ্রুত চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।নিহত আরাফাতের মা বলেন ”ওইদিন বেলা ১১টার দিকে আরাফাত বাসা থেকে বের হয় আন্দোলনের উদ্দেশ্য,তারপর আর বাসায় আসেনি,আমার ছেলে গুলি লাগার পর ওখানকার মানুষের সাথে একটু কথা বলতে পেরেছিলো,ও নাকি বলেছিলো ভাই আমার পকেটে মোবাইল আছে আমার মা কে ফোন দেন,পরবর্তীতে স্থানীয়রা আমাকে ফোন দিলে আমি দৌড়ে যাই হাসপাতালে।ওখানে গিয়ে আরাফাত কে আমি শনাক্ত করতে পারি”।

নিহত আরাফাত সাভার আশুলিয়ার BUDC স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বনগ্রাম গ্রামের স্বপন মুন্সির ছেলে আরাফাত।দরিদ্র পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তার পরিবারের খোজ খবর নিতে যায়।তাদের কাছে আরাফাতের পরিবার তাদের অবস্থান তুলে ধরছে।প্রতিকূল এলাকা বিধায় সাহায্য সহোগিতার কোন আশ্বাস তারা পায়নি।তাই দেশ বাসির কাছে অনুরোধ করছে তার ছেলের জন্য দোয়া ও বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park