1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈঠকে নারাজ জুনিয়র চিকিৎসকেরা,পদত্যাগের ইচ্ছে প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বৈঠকে নারাজ জুনিয়র চিকিৎসকেরা,পদত্যাগের ইচ্ছে প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বেবি চক্রবর্তী, কলকাতা:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- আরজি-কাণ্ডের পরবর্তী ঘটনাক্রমে তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে বৈঠক ভেস্তে গেছে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করলেও, চিকিৎসকেরা বৈঠকে আসেননি। এর পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হতাশা প্রকাশ করেন এবং পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেনতিনি বলেন, ‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু কেউ কেউ বিচার চায় না, চায় ক্ষমতার চেয়ার।’

মঙ্গলবার থেকে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন আরজি কর-কাণ্ডের প্রতিবাদে। এর আগে, মুখ্যমন্ত্রী দু’বার তাঁদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেও বৈঠক হয়নি। চিকিৎসকদের দাবি ছিল, বৈঠকের সরাসরি সম্প্রচার হোক এবং ৩০ জন প্রতিনিধিকে নিয়ে বৈঠক করা হোক। তবে এই দুই শর্তেই আপত্তি জানায় রাজ্য সরকার।

বৈঠক ভেস্তে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। তবে আমি ডাক্তারদের প্রতি কোনও রাগ বা ক্ষোভ পোষণ করছি না। আমি তাঁদের ক্ষমা করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সময় পেরিয়ে গেছে, এবং বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না। ইতিমধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park