1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান শামীমের নিজ বাড়ী ক্ষনিকালয় আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর দক্ষিণ মেডিকেল ইকুইপমেন্ট, সার্জিক্যাল ট্রেড,আইবিডব্লিউএফ ও আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শু’রা সদস্য বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল,এছাড়াও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহাবুবর রশিদ শামীম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আহসান হাবীব, অফিস ও তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বেলকুচি উপজেলা শাখার সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park