1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কে চুরি,আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কে চুরি,আটক ১

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২০ বার পঠিত

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার সকালে পৌর শহরের চাউকাউরিয়া পশ্চিম পাড়া বাবুল চিশতি শিল্প পার্কে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালে বাবুল চিশতি শিল্প পার্কের প্রতিষ্ঠাতা মাহবুবুল হক বাবুল চিশতি দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর থেকে রাতের আঁধারে বাবুল চিশতি শিল্প পার্কের ভেতরে একের পর এক যন্ত্রাংশ ও মালামাল চুরি হয়ে যায়।
সোমবার সকালে ওই শিল্প পার্কের কিছু মালামাল চুরি করে স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী সাজু মিয়া নামে এক ব্যক্তিকে আটক পুলিশে সোপর্দ করে।
পরে দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ পুকুর থেকে চোরাই মালামাল উদ্ধার করে এবং আটককৃত সাজু মিয়াকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বাবুল চিশতি শিল্প পার্কে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park