1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফিলিস্তিনে ইজরায়েলের হামলার প্রতিবাদে ও জুলাই অভ্যুত্থানের হত্যাকান্ডের বিচারের দাবিতে ময়মনসিংহে বাসদের বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনে ইজরায়েলের হামলার প্রতিবাদে ও জুলাই অভ্যুত্থানের হত্যাকান্ডের বিচারের দাবিতে ময়মনসিংহে বাসদের বিক্ষোভ মিছিল

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

যুদ্ধবিরতি অগ্রাহ্য করে গাজায় ইজরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ও জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকান্ডের বিচারের দাবিতে বাসদ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে ২২ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৩ ঘটিকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বাসদ ময়মনসিংহ মহানগর শাখার সমন্বয়ক অনুপম সরকারেরর সভাপতিত্বে এবঙ সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর শাখার সদস্য মিঠুন আহম্মেদ, বাসদ জেলা শাখার সদস্য মঞ্জুরুল হাসান খান, ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি নিশাত আনজুম মিথিলা, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন, ময়মনসিংহের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রাজিব, রাজনৈতিক ব্যক্তিত্ব বিজন সম্মানিত, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ তানসেন, সাবেক ছাত্রনেতা সুশান্ত দেবনাথ খোকন, অঞ্জন সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদের মদনপুষ্ট ইসরাইল জায়নবাদীদের যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার প্রতিবাদ জানান এবং মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলী জায়নবাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, গোটা দুনিয়া জুড়ে কমিউনিস্টরা ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে সহযোগিতা ও সমর্থন যুগিয়েছে, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করেছে। কারণ কমিউনিস্টরা বিশ্বাস করে প্রত্যেক জাতিসত্তার স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। প্রায় ৮০ বছর ধরে চলা এই আগ্রাসনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী মোড়লদের ছত্রছায়ায় জাতিসংঘ কোন কার্যকরী ভূমিকা পালন করেনি। সারা দুনিয়াকে গণতন্ত্র, মানবিকতার ছবক দেয়া মার্কিন সাম্রাজ্যবাদের আসল চরিত্র ফিলিস্তিনে প্রকাশিত হয়। ইয়েমেন, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সাম্রাজ্যবাদীর আগ্রাসন রুখে দেয়ার জন্য দেশের শান্তিপ্রিয় মুক্তিকামী বাঙালি, আদিবাসী জাতিস্বত্তা ও বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে আগ্রাসনের জন্য নেতানিয়াহুর বিচার দাবি করা হয়। সেই সাথে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার আসামিদের বিচারও দাবি করা হয়। বক্তারা বলেন, জুলাই মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ সরকার, প্রশাসন, পালিত গুন্ডাবাহিনী গুলি করে, হামলা করে প্রায় সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করে। সবশেষে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও পতিত স্বৈরাচারের দোসর ও গণহত্যার আসামিরা পার পেয়ে গেছে। তারা ঘুরে বেড়াচ্ছে বিদেশের মাটিতে। তাহলে গণহত্যার বিচার হবে কিভাবে! অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ এনে বিচারের মুখোমুখি করতে হবে। তা নাহলে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হবে না। সেই সাথে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব বাহিনীর দৌরাত্ম্য , মাজার ভাঙচুর, নারীর প্রতি সহিংষতা ও ধর্ষণ, ম্যুরাল পুলিসিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ঘটনায় দোষীদের শনাক্ত করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park