1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাকা রাস্তা নির্মাণ কাজে ধীরগতিতে জনজীবণ বিপর্যস্ত, স্থানীয় জনগণ মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর কার্যকর পদক্ষেপ এর দিকে চেয়ে আছেন* - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

পাকা রাস্তা নির্মাণ কাজে ধীরগতিতে জনজীবণ বিপর্যস্ত, স্থানীয় জনগণ মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর কার্যকর পদক্ষেপ এর দিকে চেয়ে আছেন*

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার

ঈশ্বরগঞ্জ উপজেলা, সরিষা,কুর্শীপাড়া গ্রামের ৮০০ মিটার নির্মাণকৃত নতুন পাকা রাস্তায় কাজে বিলম্ব ও ধীরগতির জন্য উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী এলাকাবাসী ও আশেপাশে কয়েক গ্রামবাসীর জনজীবনে দুর্ভোগ ও বিপর্যয় নেমে এসেছে।
সরজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, স্থানীয় লোকজনের অভিযোগ রাস্তায় সংশ্লিষ্ট ঠিকাদার দীর্ঘ দিন ধরে নির্মাণাধীন রাস্তাটি খুঁড়ে রাখার পরও বালি ভরাটের কাজ ও নির্মাণ কাজ শেষ করতে বিলম্ব করছেন ফলে জনসাধারণের চলচলা ও যানচলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

রাস্তা খুঁড়ার পর নদী হতে নিম্ন মানের বালি দিয়ে কাজ শুরু হলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মৌখিক অভিযোগ দিলে সেই বালি উত্তোলন ও ভরাট এর কাজ বন্ধ হয়ে যায়। এর পর হতে কাজের দৃশ্যমান অগ্রগতি নেই ও হচ্ছেনা,,,!!!

স্থানীয় জনগণের অভিযোগ মরা মরলেও একটা গাড়ি আসার ব্যবস্থা নাই, এই ভাবে আর কত দিন,অন্তত যানচলাচল এর ব্যবস্থা করা হউক অতি দ্রুত সামনে ঈদের ছুটিতে আসা মানুষ যে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন।

ভুক্তভোগী প্রান্তিক পোল্টি ও মৎষ্য খামারীদের স্থানীয় বাজার হতে প্রতিনিয়ত খাবার বিকল্প রাস্তা দিয়ে অনেক ঘুরিয়ে আনতে অতিরিক্ত অর্থ ও সময় নস্ট হচ্ছে।

এই রাস্তা দিয়ে চলাচল করতে কোমলমতি শিক্ষার্থী,অসুস্থ ও বয়স্কদের খুবই কস্ট হচ্ছে, এই দুর্ভোগের দ্রুত অবসান দরকার।

সাধারণ গ্রামবাসী মাননীয় ইউ এন ও মহোদয় এর দৃষ্টি আকর্ষণ ও কার্যকর পদক্ষেপ এর অপেক্ষায় আছে, এলাকার বাসির এই দুর্ভোগের লাঘবের জন্য।

ভুক্তভোগী এলাকা বাসীর পক্ষে,,,
ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ,
মানবাধিকার কর্মী,
যুগ্ন সাধারণ সম্পাদক,
সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ,
ময়মনসিংহ জেলা কমিটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park