1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে তাবলীগের ওলামা ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে তাবলীগের ওলামা ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইদ্রিস আলী, (পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

ইদ্রিস আলী, (পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)

জয়পুরহাটের পাঁচবিবিতে সর্বস্তরের তাবলীগের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে রবিবার ২৯ ডিসেম্বর বেলা ১১টায় সাদপন্থি খুনি ও সন্ত্রাসীগণ কর্তৃক গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে সন্ত্রাসী হামলা ও খুনে জড়িতদের বিচার এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক মিছিল প্রদক্ষিণ শেষে তিনমাথা চত্ত্বরে বিমান বাহিনীর সাবেক সদস্য ও তাবলীগ জামায়াতের জেলা আহলে সুরার সদস্য তাবলীগের উপজেলার জিম্মাদার আমিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আহলে সুরার সদস্য মুফতি জোবায়ের মাহমুদের পরিচালনায় তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, খাতুনে জান্নাত মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল ওয়াদুদ, জেলা আহলে সুরা সদস্য মাওঃ মাহাবুব, জোবায়ের হোসেন (জয়), প্রফেসর মেহেদী হাসান, শালপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আনোয়ার হোসেন, পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের সাবেক ওয়াক্তিয়া ঈমাম মাওঃ মিজানুর রহমান, জেলা আহলে সুরা সদস্য হাফেজ হুমায়ুন কবির প্রমুখ। বক্তাগণ টঙ্গির তুরাগ নদীর তীরের ইজতেমা মাঠের ঘটনায় জড়িত সাদপন্থিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park