1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নড়াইলের ২ এর সাবেক এমপি মাশরাফিসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নড়াইলের ২ এর সাবেক এমপি মাশরাফিসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদন:-

 

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক, নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফী বিন মুর্ত্তজা এবং তার পিতা গোলাম মুর্ত্তজা স্বপনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বাহিরগ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।

 

সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। সদর থানায় মামলা নম্বর ১০।

 

 

মামলার অন্য আসামিরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী,

 

নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট ২০২৪ দুপুরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, ছোরা, শর্টগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্নক অস্ত্রাদী নিয়ে জোটবদ্ধ হয়ে চৌরাস্তার থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্তু বেআইনী সমাবেশ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park