1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নকলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নকলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সরকারি হাজী জাল মামুদ কলেজে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর ২ নকলা নালিতাবাড়ী আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী নকলা নালিতাবাড়ী গণমানুষের নেতা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য দুলাল চৌধুরী দিকনির্দেশনা মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালীর আয়োজন বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন করে।

এত উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান জুয়েল,যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান জিয়া, শ্রমিক দল নকলা উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম, উপজেলা যুবদল মশিউর রহমান লুটাস, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ ফরাজী মইদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park