1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে বিএনপির ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে জনতার মেয়র জামাল উদ্দিন মাস্টারের সৌজন্য সাক্ষাৎ ও মিলনমেলা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দুর্গাপুরে বিএনপির ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে জনতার মেয়র জামাল উদ্দিন মাস্টারের সৌজন্য সাক্ষাৎ ও মিলনমেলা।

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৬০ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘জনতার মেয়র’ হিসেবে পরিচিত।

দুর্গাপুর পৌরসভার কারানির্যাতিত আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির তৃণমূল পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং দুর্গাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তৃণমূলের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং দলের ঐক্য বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।প্রধান অতিথি জনাব জামাল উদ্দিন মাস্টার বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। দুর্গাপুরের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। দলের তৃণমূল পর্যায়ের নেতারাই হচ্ছেন বিএনপির প্রাণ।

আপনাদের ত্যাগ ও শ্রমের মাধ্যমেই আগামী দিনে দুর্গাপুরে দল আরও শক্তিশালী হবে।” তিনি উপজেলার সকল ইউনিয়নে দলীয় ঐক্য সুদৃঢ় করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park