
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘জনতার মেয়র’ হিসেবে পরিচিত।
দুর্গাপুর পৌরসভার কারানির্যাতিত আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির তৃণমূল পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং দুর্গাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তৃণমূলের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং দলের ঐক্য বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।প্রধান অতিথি জনাব জামাল উদ্দিন মাস্টার বলেন, "বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। দুর্গাপুরের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। দলের তৃণমূল পর্যায়ের নেতারাই হচ্ছেন বিএনপির প্রাণ।
আপনাদের ত্যাগ ও শ্রমের মাধ্যমেই আগামী দিনে দুর্গাপুরে দল আরও শক্তিশালী হবে।" তিনি উপজেলার সকল ইউনিয়নে দলীয় ঐক্য সুদৃঢ় করার জন্য সবার প্রতি আহ্বান জানান।