
প্রতিবেদক:মোঃতরিকুল ইসলাম দুর্গাপুর নেত্রকোনা
আজ ২৮ মার্চ ( শুক্রবার ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলা শাখা “বাকোলজোড়া ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এ সময় কাকৈরগড়া ইউনিয়ন সেক্রেটারী হুমায়ন আহমেদ এর সঞ্চলনায়,উক্ত অনুষ্ঠান শুরু হয়
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলার সেক্রেটারি কুতুব উদ্দিন সাহেব।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলার আমির মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি নাসিমুল হক আল আমিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলার ক কর্ম পরিষদ সদস্য, দুর্গাপুর ও কলমাকান্দা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী (নেত্রকোনা -১) অধ্যাপক আবুল হাশেম সাহেব ।
এ সময় প্রধান অতিথি বলেন, মাহে রমজানের উপলক্ষে ইফতার মাহফিলে আল্লাহ তাআলা সবার রমজান এবং ইফতার কবুল করেন, আরো বলেন
“আল্লাহর আইন চাই
সৎ লোকের শাসন চাই” বাংলাদেশে ইসলামিক আইন প্রয়োগের ক্ষেত্রে ইসলামিক ঐক্যের প্রয়োজন তাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সকলেই এক প্লাটফর্মে থাকতে হবে। তাই সকলকেই আল্লাহর সন্তুষ্টির জন্য, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বলে তিনি তাহার বক্তব্য শেষ করেন।