1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

কুমিল্লা প্রতিনিধি আসাদুজ্জামান:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি আসাদুজ্জামান:

আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা পৌনে বারোটায় দাউদকান্দি সদরস্থ খন্দকার মারুফ ভিলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দাউদকান্দি উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় নির্বাচনকালীন পরিবেশ, রাজনৈতিক কর্মকাণ্ড ও এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন। ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দি–মেঘনা অঞ্চলের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

সভায় খন্দকার মারুফ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার কুমিল্লায় দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রাত আটটার দিকে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশেও তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। ওই সমাবেশে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের।

সমাবেশে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য দেবেন মুরাদনগরের প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ দলের অন্যান্য নেতারা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সদস্যসচিব কাউছার আলম সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park