1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা লোকপুরে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
খয়রাশোল ব্লকের লোকপুর থানার আলিয়ট যুব সংঘের পরিচালনায় স্থানীয় ঈদগাহ ময়দান সংলগ্ন মাঠে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হয়। বীরভূম বর্ধমান সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট ১৬ টি দল খেলায় অংশ নেবে। যার মধ্যে আজ মঙ্গলবার প্রথম দিন আটটি দলের খেলা অনুষ্ঠিত হয়। সেখানে দুবরাজপুর থানার আদমপুর ও ঝাড়খণ্ডের বাগডহরী থানার চন্দ্রপুর ফুটবল দল সেমিফাইনালে উত্তীর্ণ হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়। বর্তমান যুব সম্প্রদায়কে মোবাইল ছেড়ে খেলাধূলায় মাঠমুখী করার উদ্দেশ্যেই এ খেলার আয়োজন। পাশাপাশি খেলা,মেলা মানুষের মেলবন্ধন তথা ভ্রাতৃত্ববোধ রক্ষা করে। সেই সাথে বিনোদন মূলক হিসেবে খেলা মেলার রূপধারণ করে।সেই সমস্ত গুরুত্বপূর্ণ দিককে সামনে রেখে গ্রামবাসীদের পক্ষ থেকে এরূপ খেলার আয়োজন বলে আয়োজকদের বক্তব্য।গ্রামবাসীদের পক্ষে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন হাফিজ সামিউল খান,সিদ্দিক খান, মজু খান, জামাল খলিফা,সহ গ্রামের বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায় পুরস্কার স্বরূপ প্রথম স্থানাধিকারী কে নগদ সতেরো হাজার টাকা এবং পাঁচ ফুটের ট্রফি। এছাড়া দ্বিতীয় স্থানাধিকারী কে নগদ দশ হাজার টাকা ও পাঁচ ফুটের ট্রফি। তাছাড়া অন্যান্য পুরস্কার প্রদান করা হবে বলে উদ্যোক্তাদের মধ্যে নূর উদ্দিন খান,আহমেদ খলিফা,জাকির খান প্রমুখ ক্লাব সদস্যগন জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park