1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে সরকারি রাস্তা দখল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘর ও গেট নির্মাণ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

তিতাসে সরকারি রাস্তা দখল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘর ও গেট নির্মাণ

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 

সঞ্জয় চন্দ্র দাস

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে সরকারি চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে জোরপূর্বক বসতঘর ও গেট নির্মাণের অভিযোগ উঠেছে মজিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে। এতে জনসাধারণের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

রবিবার (৯ মার্চ) দুপুরে স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দখল উচ্ছেদের জন্য অভিযোগ দায়ের করলে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা সরেজমিন পরিদর্শন করেন। তিনি দখলদারদের সতর্ক করে বলেন, যদি তারা স্বেচ্ছায় রাস্তা দখলমুক্ত না করেন, তাহলে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের পশ্চিমপাড়ার কালীবাড়ি সংলগ্ন (কড়িকান্দি বাজার থেকে মজিদপুর বাজার রোডের উত্তর পাশে) বি.এস খতিয়ানের ১৭৩৪ দাগে অন্তর্ভুক্ত একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে এলাকাবাসী চলাচলের জন্য ব্যবহার করে আসছিলেন। তবে কয়েক বছর আগে থেকে স্থানীয় বাসিন্দা, মৃত আকরাম আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোখলেছ, তার বড় ভাই জহিরুল ইসলাম জহিরসহ তাদের পরিবার প্রভাব খাটিয়ে ওই কাঁচা রাস্তা অবৈধভাবে দখল করে নেয়।

অভিযোগ রয়েছে, তারা স্থানীয়দের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের প্রভাব ব্যবহার করে জোরপূর্বক চলাচলের পথে চৌচালা ঘর ও টিনের বেড়াসহ গেট নির্মাণ করে।

এছাড়া, রাস্তার দক্ষিণ প্রান্তে মাটি খনন করে গর্ত তৈরি করে চলাচলের অনুপযোগী করে ফেলে। ফলে দীর্ঘদিন ধরে প্রায় ৪০টি পরিবার চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park