1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামালপুরে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জামালপুরে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পঠিত

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এশার নামাজের সময় সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিন মারা গেছেন।
সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরকত আলী মুন্সি দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো এশার নামাজের আজান দেওয়ার পর তিনি সুন্নত নামাজে অংশ নেন। নামাজের সময় সেজদারত অবস্থায় হঠাৎ লুটিয়ে পড়েন। মসজিদের মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করলেও দেখা যায়, তিনি মারা গেছেন।
নিহতের নাতি হাবিব মিয়া জানান, তার দাদা দীর্ঘদিন ধরেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। সেজদারত অবস্থায় তার মৃত্যু হওয়ায় পরিবার-স্বজনদের পাশাপাশি এলাকার মানুষও গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park