1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামালপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, ৩৩ ঘন্টা পর যান চলাচল শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জামালপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, ৩৩ ঘন্টা পর যান চলাচল শুরু

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

কয়েক দফা বৈঠকের পর অবশেষে জামালপুরে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ধর্মঘট প্রত্যাহারে ৩৩ ঘন্টা পর চলাচল শুরু করেছে যানবাহন।
মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ডের বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক সাখওয়াত হোসেন শুভ বাস শ্রমিক ও মালিকদের উদ্দেশ্য স্বাভাবিক সময়ের মত যান চলাচলের অনুরোধ জানান।
পরিবহন নেতারা জানান, সড়কে নিরাপত্তা, ২ মার্চ বাসে অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত ও গতকাল বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের যে দাবিতে তারা এই কর্মসূচি দেয়৷ পরে বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক, জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ নাজমুস সাকিব, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

প্রসঙ্গত, গত (২ মার্চ) জামালপুরের শরীফপুর এলাকায় রাজিব বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যুর ঘটনায় রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সেবার মান সংস্কারের ৬ দফা দাবিতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা।

এসময় তাদের সাথে বাস শ্রমিকদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জেরে গতকাল সোমবার দুপুর থেকে জামালপুর দুর পাল্লার গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

এতে জামালপুরের সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছিল। অনেক যাত্রী বাস না পেয়ে টার্মিনাল থেকে ফিরে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park