1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জনগণ নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়- ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

জনগণ নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়- ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও  কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের দাড়ি পাল্লা’র সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন জনগণ এখন বাংলাদেশে  নতুন শাসন ব্যবস্হা  ও  অর্থনৈতিক সমৃদ্ধ দেখতে চায়না। বিগত ৫৪ বছরের ব্যর্থতাকে পিছনে  ফেলে দেশকে  সামনে এগিয়ে নিতে হবে। 

৩১ জানুয়ারি (শনিবার) সকাল বড়ঘোপ ইউনিয়ন নির্বাচনী গণসংযোগকালে এই মন্তব্য করেন তিনি।

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের জনগণ আর কোনো নতুন স্বৈরাচার কিংবা কর্তৃকবাদী শাসন ব্যবস্থা দেখতে চায় না। জনগণ গণতন্ত্র, ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের কণ্ঠরোধ, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

ড. হামিদ আযাদ আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের শক্তিই সকল স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।

এসময় ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ কুতুবদিয়ায় দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন এখানে মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হলো বেরিবাঁধ ও ফেরিঘাট না থাকা। ড. হামিদ আযাদ এসব সমস্যার স্থায়ী সমাধানেরও দৃঢ় আশ্বাস প্রদান করেন। 

এসময় জামায়াতের কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারী শামসুল আলম বাহাদুর,  কুতুবদিয়া উপজেলা আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সেক্রেটারি শামসুল আলম ছাত্রনেতা মতিউর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park