1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর সরকারী কলেজে বন্যার্তদের জন্য তিন দিনব্যাপি গণত্রান সংগ্রহ শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুর সরকারী কলেজে বন্যার্তদের জন্য তিন দিনব্যাপি গণত্রান সংগ্রহ শুরু

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বন্যার্তদের সহযোগিতায় জগন্নাথপুর সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়ার উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের আয়োজনে আজ সোমবার (২৬ আগষ্ট) থেকে তিন দিনব্যাপি গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
কলেজ ক্যাম্পাসে প্রতিদিন কলেজ খোলা থাকা সময়কালীন এ কার্যক্রম চলমান থাকবে। সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত টানা তিন দিন এ কার্যক্রম চলমান থাকবে।
গণত্রাণ সংগ্রহে যা যা নেওয়া হবে:
১. আর্থিক অনুদান
২. খাদ্যদ্রব্য সামগ্রী: যেমন- শিশু খাদ্য, শুকনা খাবার, চাল-ডাল, সয়াবিন তেলসহ বিএসটিআই অনুমোদিত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ইত্যাদি।
৩. নতুন/পুরাতন ব্যাবহার যোগ্য কাপড় (অবশ্যই কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়ে আসতে হবে)।
বিষয়টি নিশ্চিত করে প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমাদের দেশের সকল ক্রান্তিকালে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা সব সময় অতুলনীয়। একমাত্র শিক্ষার্থীরাই পারে বিশ্বের মধ্যে আমাদের আগামীর বাংলাদেশকে একটি উন্নত ও আদর্শ দেশে হিসেবে পরিণত করতে।
শিক্ষার্থীদের যেকোন ভালো কাজের জন্য কলেজের শিক্ষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সাথে তিনি দেশের সকল অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park