1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভা  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভা 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

“অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে ধারণ করে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মো. অনু মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ, জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা এলজিডি কর্মকর্তা সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা আকন্দ মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাবে সভাপতি তাজ উদ্দিন আহমেদ, নারীদের মধ্যে চইতি চন্দ উর্মি, সাদেকা বেগমন প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা সহ 

বিভিন্ন পেশার নারী উদ্যোক্তা,এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নারীরা এখন আর কোন কাজেই পিছিয়ে নেই। সকল ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park