1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় সরদহ সরকারী মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

জামায়াতের চারঘাট উপজেলার সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও  রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: কামারূজ্জামান, মাওলানা মোঃ শফিকুল ইসলাম,মোঃ শোয়েব আলী, ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি মো: রুবেল আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: সুফেল রানা ও মোঃ তরিকুল ইসলাম সহ উপজেলা জামায়াতের পৌরসভা ও সকল ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ ঐতিহাসিক বদর দিবসের পটভূমি আলোচনা করে বদরকে হক ও বাতিলের মানদন্ড হিসেবে উপস্থাপন করেন। অতিথিবৃন্দ বলেন, বদরের ন্যায় আল্লাহর সাহায্য ও বিজয় লাভের পূর্ব শর্তই হলো নিজেকে তাকওয়াবান ও ধৈর্য্যের গুনে গুণান্বিত করা। পবিত্র রমাযান মাসে সবাইকে আল্লাহর ক্ষমা ও সাহায্য পাওয়ার উপযোগী হিসেবে গড়ে তুলে তাকওয়ার বহিঃপ্রকাশ স্বরূপ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মানিত অতিথিবৃন্দ দেশ ও জাতির কল্যাণে বদরের সাহাবীদের ন্যায় নিজের সর্বোচ্চটুকু উৎসর্গ করার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভার সার্বিক সাফাল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park