
এম,মছিবুর রহমান বাবুল
বোয়াল খালি উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম)
তারিখ-০৯/১২/২০১৪
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ চট্টগ্রাম জেলা বোয়াল খালি উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি বোয়াল খালি উপজেলার আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হিমাদ্রী খীসা।
দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব আলহাজ্ব নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মুসাব্বির আহমেদ-সহকারী পরিচালক দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কানিজ ফাতেমা, সহকারী কমিশনার(ভূমি) বোয়াল খালি চট্টগ্রাম।
জনাব সালমা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বোয়াল খালি চট্টগ্রাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আফাজুর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনায় আরও অংশ নেন – বাবু তাপস ঘোষ, প্রধান শিক্ষক জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়, সাংবাদিক সিরাজুল ইসলাম,সভাপতি বোয়াল খালি উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সৈয়দ নজরুল ইসলাম, ক্যাব কর্মকর্তা আকতার কামাল চৌধুরী