1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এবার নবান্ন অভিযানে জুনিয়ার চিকিৎসকরা:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

এবার নবান্ন অভিযানে জুনিয়ার চিকিৎসকরা:-

এবার নবান্ন অভিযানে জুনিয়ার চিকিৎসকরা:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- এদিন ৩০ প্রতিনিধি নিয়ে নবান্ন অভিযানে জুনিয়ার চিকিৎসকরা। নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা ৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন বলে সাফ জানিয়েছেন। বিষয়টি মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

নবান্ন অভিযানের আগে সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনরত চিকিৎসকরা। সেখানেই তাঁরা জানিয়েছেন যে বিকেল ৫ টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকের কথা মুখ্যসচিব তাঁর মেইলে জানান বিষয়টি। প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের চিঠি দেন মুখ্যসচিব। সেখানে তিনি জানান, বিকেল ৫ টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। থাকবেন মুখ্যমন্ত্রী নিজেও। সেখানে জুনিয়ার ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বিষয়টিতে স্বচ্ছ্বতা ধরে রাখতে তা রেকর্ড করা যেতে পারে বলেও মুখ্যসচিব জানান। তবে নিজেদের দাবিতে অনড় থেকে সেখানে ৩০ জন প্রতিনিধিকেই নিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা জানিয়েছেন ৩০ জনের কমে প্রতিনিধি দল নিয়ে বৈঠক সম্ভব নয়’। তাঁর আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।’ বিকেল ৪.৪৫ মিনিটের মধ্যে তাঁদের নবান্ন পৌঁছনোর কথা জানা গিয়েছে। রাজ্য প্রশাসনের সঙ্গে মুখোমুখি বসতে এই ৩০ জন প্রতিনিধিকে নিয়ে বাস প্রস্তুত করে, আন্দোলনরত ডাক্তাররা যাচ্ছেন নবান্নে। এছাড়াও গোটা পর্বের লাইভ স্ট্রিমিং এরও দাবি তাঁরা জানিয়েছেন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের শুনানি যদি লাইভ হতে পারে, তাহলে এই আলোচনা লাইভ স্ট্রিমিং করা যেতে পারে। সেই দাবির কথা তাঁরা নবান্নে জানাবেন বলেও মুখ খুলেছেন আন্দোলনরত চিকিৎসকরা। ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে চান তাঁরা। এই বিষয়ে তাঁরা মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে বক্তব্য জানান তাঁদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park