1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেন্টমার্টিনে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

সেন্টমার্টিনে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন।
আটক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১২ হাজার টাকা, উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন:
মো. তাহের,০৬ নং ,ব্লক-এ/৬, ট্যাংখালী (৬০), তারেক আজিজ,০৬ নং ,ব্লক-এ/৬, ট্যাংখালী (২৩), শারুখ আজিজ ০৬ নং ,ব্লক-এ/৬, ট্যাংখালী, (২৬), সোহানা আজিজ,০৬ নং ,ব্লক-এ/৬, ট্যাংখালী,(১৪), মো. হালিম,২৪ নং,ল্যাদা(৩৬), ওমর ফারুক,ট্যাংখালী
(২৭), মো. সিদ্দিক, ব্লক-এ-৫, ট্যাংখালী(২২), আব্দুল্লাহ,০১নং ,ব্লক-বি/৪,ট্যাংখালী (২৭) ও সিরাজ মিয়া মহেশখালীয়া পাড়া টেকনাফ (৫৫)।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park