
শেখ মোমতাজুল করিম শিপলু :
জন্মেছে যে মরুর বুকে
জন্ম আরব দেশে,
জাহেলিয়াত বিনাস করে
নবী রাসুল বেশে।
অনুভবে অনুক্ষণে
বিচক্ষণে জানে,
সুপথগামীর বিপদ না হয়
বেহেশতের সুখ প্রাণে।
স্বর্গ আছে নরক আছে
জনম ভরা শুনি,
ইহকালের স্বর্গ ভোগে
ঈশ্বর গুণের গুণী।
কাল কেয়ামত দেখবে না কেউ
শুধুই শুনে যাবে,
স্রষ্টার আসন যার অন্তরে
কেবল ভয় সে পাবে।
ভুবন গর্ভে দর্পে চলে
স্থায়ী জীবন নহে,
অনন্ত সুখ ভোগের নেশায়
বাহ্যিক জ্বালা সহে।