1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিছনাকান্দি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিছনাকান্দি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার:

সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছানাকান্দি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ই অক্টোবর বিকাল ৪ টায় বিছনাকান্দি ইউনিয়নের স্থানীয় বিছনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কুপার বাজার সংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনন্দ মিছিলটি শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বিছানাকান্দি ইউনিয়ন যুবদল নেতা জাকারিয়া ইকবাল ইউনিয়ন যুবদল নেতা শামসুজ্জামান। উপস্থিত ছিলেন, ১৩নং বিছানাকান্দি ইউনিয়ন যুবদল নেতা খালেদ আহমদ,যুবদল নেতা হেলাল আহমদ,যুবদল নেতা, আনোয়ার হোসেন,যুবদল নেতা জসীম উদ্দীন ,যুবদল নেতা ফারুক আহমদ ,যুবদল নেতা মাহবুব হোসেন ,যুবদল নেতা রাসেল আহমদ, সেলিম আহমদ,আবু বক্কর সিদ্দিক, দেলোয়ার হোসেন, আব্দুর রহমান, মাসুম আহমদ, জুবেল আহমদ, নুরুল ইসলাম, শাকিল আহমদ,নাঈমুল ইসলাম, বুরহানউদ্দিন, কামরান আহমেদ, মতিউর রহমান বাবু, ইফতার হোসেন,শাহাদাত হোসেন, রাসেল আহমদ,রিপন আহমদ, রায়হান উদ্দিন, সাজিদ আহমদ, মিসবাহ উদ্দিন, রাজু হোসাইন, জাহিদ হাসান,সোহেল আহমদ,আলিম উদ্দিন।
উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি ও মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
যুবদলের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দফতর সেল থেকে এ কমিটি প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park