1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরাইলে অরুয়াইল ইউনিয়নে সদ্য ঘোষিত তরুণ দলের আনন্দ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

সরাইলে অরুয়াইল ইউনিয়নে সদ্য ঘোষিত তরুণ দলের আনন্দ মিছিল

সংবাদদাতা-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে মো. রুবেল মিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

সংবাদদাতা-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে মো. রুবেল মিয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন অরুয়াইল ইউনিয়ন তরুণদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় জেলা- উপজেলার তরুণ দলের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল ও র‍্যালী করেছে অরুয়াইল ইউনিয়ন তরুণ দলের নেতৃবৃন্দ।

২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকালে অরুয়াইল ইউনিয়ন তরুণ দলের সদ্য ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোগে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী ও আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি অরুয়াইল বাজার এলকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে মিছিলটি অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ প্রাঙ্গণ এসে শেষ হয়।

এ সময় কলেজ প্রাঙ্গণে সদ্য ঘোষিত অরুয়াইল ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক পদে ফারুক আহমেদ ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আবু বাশার ,সদস্য সচিব পদে মাহবুবুর রহমান মনোনীত সহ ৩১ সদস্য কমিটির নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান তরুণ দল কেন্দ্রীয় কমিটির প্রচার সেল এর আহ্বায়ক সদস্য ও উপজেলা তরুণ দলের আহবায়ক সাদেকুল ইসলাম (সাদেক) , সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম , সদস্য সচিব উজ্বল মুন্সী, যুগ্ম আহ্বায়ক আমির আলী , যুগ্ম আহ্বায়ক রাহাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদ পাঠান প্রমুখ।

এ সময় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বক্তারা বলেন – দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মাঠে আছি। যত আন্দোলন সংগ্রাম আসবে, আমরা তা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের সেবায় নিজেদের কে নিয়োজিত রাখব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park