1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শীতে সবজির দাম চড়া, সরবরাহ কম - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

শীতে সবজির দাম চড়া, সরবরাহ কম

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

আসি আসি করছে শীত, এই সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। এখনও চড়া সবজির বাজার। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। দুই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজিই এখনও বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামই দেখা আছে।

আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, সিম প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের নতুন ফুল ফুলকা প্রতি কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাধা কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৭০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাজারে সব ধরনের মুরগির দাম আগের মতোই রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, কক মুরগি প্রতি কেজি ৩২০ টাকা। লেয়ার প্রতি কেজি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির এমন বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
শীত প্রায় চলেই এসেছে ঢাকার বাইরে, এই সময় এসে সবজির দাম থাকবে সবচেয়ে কম কিন্তু বাজারে উল্টো চিত্র। এখনও ১০০/৮০ টাকার নিচে বাজারে সবজি নেই। বিক্রেতারা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছে। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ কখনও দেখি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park