1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর! জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

শাহজাদপুরে সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর! জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ শাহজাদপুরে জেলা বিএনপির উপদেষ্টা ড.এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় ভাংচুর ও বিস্ফোরক আইনে গ্রেফতারকৃত সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তিনদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

২৭ ফেব্রুয়ারী বুধবার তাকে শাহজাদপুর আমলী আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সাবেক এমপি চয়ন ইসলামকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অদেশ দেন।

আদালতের ইন্সপেক্টর মোঃ আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, বিএনপির সিরাজগঞ্জ জেলার উপদেষ্টা এম এ মুহিতের বাড়িতে হামলা ভাঙচুরের মামলায় পুলিশ চয়ন ইসলামের দশ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামীকে জেলগেটে তিনদিনের জিজ্ঞাসা বাদের আদেশ দেন।

সাবেক এমপি চয়নের আইনজীবী মোস্তাফিজুর রহমান সবুজ জানান, চয়ন ইসলামের জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানীতে জামিন ও রিমান্ড নামঞ্জুর করে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত তা বাতিল করে তিনদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালে নির্বাচন কালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ড. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় সাবেক এমপি চয়ন ইসলামকে গত ১০ই ফেব্রুয়ারী রাতে গাজীপুরের শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park