1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহীদ তানভির সিদ্দিকীর কবরে মহেশখালী মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের শ্রদ্ধা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

শহীদ তানভির সিদ্দিকীর কবরে মহেশখালী মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি: 

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের বহদ্দারহাটে নিহত মহেশখালীর একমাত্র শহীদ তানভির সিদ্দিকীর কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেছে মহেশখালী মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরাম।

৫ আগস্ট (বুধবার) উপজেলার কালারমারছড়া ইউনিয়নে জুলাই শহীদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভ ও মরহুম তানভীর ছিদ্দিকীর কবরস্থানে সংগঠনটি এ শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় সংগঠনের আহ্বায়ক রকিয়ত উল্লাহ, সদস্য সচিব এনামুল হক, যুগ্ম আহ্বায়ক এম বশির উল্লাহ, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল হক মণি,  সদস্য আবু হেনা আসিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁরা শহীদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য শহীদ তানভির সিদ্দিকী চট্টগ্রামে জুলাই আন্দোলনে নিহত দ্বিতীয় এবং মহেশখালী উপজেলার প্রথম শহীদ হিসেবে পরিচিত। তাঁর এই ত্যাগকে স্মরণীয় করে রাখতে মহেশখালীর মাল্টিমিডিয়া সংবাদকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান।

এছাড়াও মহেশখালী মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং গণ-অভ্যুত্থানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করা হয়। 

সংগঠনের উপস্থিত মাল্টিমিডিয়া সংবাদকর্মীরা বলেন, ‘শহীদ তানভিরের জুলাই’য়ের আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park