
মীর ছালেহা
মফস্বলের অলিতে-গলিতেও এখন-
দেখছি,বেহায়া ও নির্লজ্জ জন্তুদের তুমুল ভীড়।
তাই দেখে,রাতজাগা মরমী পোয়াতিরা ঘুঙ্গাচ্ছে,
কুকুর ছানা ছুড়ছে মাতৃভূমির বুকে তীর।
কন্যাকে বানিয়ে ত্তুরুপের তাস,বৌ করছে জব্দ!
পরকীয়ার এ রাজনীতি চলছে তো চলবেই,,,
দেশকে খুবলে খাচ্ছে ও খাবে সুচতুর হায়েনা’রা;
যুগে যুগে ঝড়বে কেবল নিষ্পাপ রক্ত।