1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহনপুর উপজেলার উন্নয়নের রুপকার ইউএনও আয়েশা সিদ্দিকা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

মোহনপুর উপজেলার উন্নয়নের রুপকার ইউএনও আয়েশা সিদ্দিকা

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

মোঃমহাজামিল, স্টাফ রিপোর্টার

জেলার মোহনপুর উপজেলায় জনগণের কাছাকাছি সরকারি সেবা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে সাধারন মানুষের অন্তরে স্থান পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকার যোগদানের পর হতে নিজে মাঠ পযার্য়ে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি করছেন। ফলে বেড়েছে উন্নয়ন মূলক কাজের আগ্রগতি। তার দৃঢ় সংকল্পের কারনে ৫ আগষ্টের পর থেমে থাকেনি মোহনপুর উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম। উপজেলার প্রত্যেক দপ্তরের কর্মকর্তা কর্মচারিকে সঙ্গে নিয়ে ইউএনও আয়েশা সিদ্দিকা সরকারি সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সহ জনগনের প্রকৃত সেবা দিয়ে যাচ্ছেন। নির্ধারিত ছকের মধ্যে সীমাবদ্ধ না রেখে উপজেলায় নানা মুখী পদক্ষেপ বাস্তবায়ন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, সামাজিক নিরাপত্তা বলয়কে সম্প্রসারিত করাসহ কৃষি,স্বাস্থ্য, গ্রামীন অবকাঠামো উন্নয়ন এবং জনগনের সমস্যা ও দূর ভোগ নিরাসনে দায়িত্বপালন করে চলেছেন। অনেক সময় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ,শুশীল সমাজ ও সাধারণ জনগনের সাথে পরামর্শ ক্রমে মডেল উপজেলার উন্নয়নে ভুমিকা পালন করেন। যার কারনে কাজের গতি অস্বাভাবিক ভাবে ভালো হয়, তখন আপামর সাধারণ জনগনের শ্রদ্ধার পাত্রে পরিনত হন ইউএনও আয়েশা সিদ্দিকা।

মৎস্য অফিসার মো: বেনজির আহেমদ বলেন ইউএনও মহোদয়ের কারনে আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বাধীন ভাবে কাজ করতে পারছি।
যুব উন্নয়ন অফিসার সঈদ আলী বলেন আন্তরিকতা সাথে পরামর্শ পূর্বক সমস্যা সমাধান করে মোহনপুর উপজেলাকে প্রানবন্ত করে রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা স্যার।বিএনপির সেক্রেটারি মাহাবুব আর রশিদ বলেন, তিনি খোলা মনের মানুষ, বিভিন্ন মিটিং এ দেখা হয়, উন্নয়নে জন্য কাজ করে যাচ্ছেন।জামাত নেতা আব্দুল আওয়াল বলেন, ইউএন ও মহোদয়ের কারনে মোহনপুর উপজেলায় বর্তমানে উন্নয়ন মূলক কাজ বেশি হচ্ছে।

এক সময় পুরুষ শাসিত সমাজে নারীদের দেখা হতো দুর্বল, গৃহমুখী ও ও পুরুষের অধীনস্থ । কিন্তু সেদিন আর নেই, শত বাঁধা উপেক্ষা করে নারীরা আজ সরকারের তৃণমূল হতে উচ্চ পর্যায় পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ ও জাতীর জন্য কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারই দৃষ্টান্ত মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park