
ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
ভাগ্যের চাকা স্রষ্টা ঘুরায়
বিজ্ঞ লোকে চেষ্টা করে,
ভাগ্য বলে আছি ধরায়
ছুঁতে পারলে নাও তো ধরে।
সত্য পথে ধৈর্য ধরে
ভালবাসলে কর্ম টাকে,
ছোট কর্ম হলেও যেন
নিয়তি তাঁর আপন থাকে।
পরিশ্রমে যাহার নিশা
কর্ম যাহা হোক তা
সত্য কর্মের শ্রম দাতারা
সামনে চলে সর্বদা।
কর্মে নীতি এক রাখে যে
শ্রমিক ঠকায় না সে
ক্রেতা হলো লক্ষ্মি তাহার
ব্যবহার যাই হোক যে।
অল্প লাভে ছাড়লে সদাই
দূরের ক্রেতা আসে
কাছের ক্রেতা সুনাম ছড়ায়
ব্যবসায় যশ ভাসে।