1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ভিক্টর ক্রিকেট লিগ (VCL) এর জমকালো সমাপ্তি, চ্যাম্পিয়ন এপিএস - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

বিরামপুরে ভিক্টর ক্রিকেট লিগ (VCL) এর জমকালো সমাপ্তি, চ্যাম্পিয়ন এপিএস

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ভিক্টর ক্রিকেট লিগ (VCL)-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। জমকালো এই আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এপিএস দল এবং রানার্সআপ হয়েছে এসকে টুর এন্ড ট্রাভেলস।

খেলা শেষে আনসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর এবং দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিশেষ অতিথি বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মনজুর রশিদ রতন, বিরামপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়া এবং সাধারণ সম্পাদক আলী হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এ এস এম কাদিরুজ্জামান প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোজাম্মেল হক মনা, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।

এছাড়া এসকে টুর এন্ড ট্রাভেলসের টিম মালিক শাহীন কাদির, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ও টিম মালিক মোঃ ইব্রাহিম মিঞা, বিশিষ্ট কবি ও খেলোয়াড় রফিকুল ইসলাম, জাকারিয়া আলম রানা, আবু হোসেন, মোস্তাফিজুর রহমান মাসুম,কামাল হোসেন, তৈমুর ইসলাম এবং বিরামপুর লিজেন্ড ক্রিকেট লিগের ক্যামেরাম্যান মাহমুদ হাসান সেলিম উপস্থিত ছিলেন।

পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি বিরামপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park