1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত 

মোঃ ইব্রাহীম মিঞা
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে দিনাজপুর বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর উপস্থাপনায় আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা তথ্যআপা সুবর্ণা সুমাইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনাসভায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও ও নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী উন্নয়ন ফোরামের সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park