1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি পৌরসভার খাসবাগুড়ী গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবি পৌরসভার খাসবাগুড়ী গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষ্য তরুণ প্রজম্মের ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলের মাদকমুক্ত ক্রীড়া অঙ্গন ও খেলাধুলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিজয়ের মাসে মাসব্যাপী নানাবিধ কর্মসূচীর আওতায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার খাসবাগুড়ী গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ শে জানুয়ারী শনিবার পাঁচবিবি পৌরসভার ২ নং ওয়ার্ড খাসবাগুড়ী গ্রামের কদমতলী ক্লান্ত পথিক ক্লাবের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও রাতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাসবাগুড়ী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান রাসেল।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেযারম্যান আব্দুল গফুর মন্ডল।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান।
স্থানীয় বিএনপি নেতা আবু রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ প্রজন্মের ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলী মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক দেওয়ান রাব্বানী, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুল হক, বিএনপি নেতা ওয়াজেদ আলী স্বপন, গোলাম নাসির বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park