1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পুলিশ সুপার, এবং ওসি মহোদয়ের নেতৃত্বে ৩০ মোবাইল হস্তান্তর। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে পুলিশ সুপার, এবং ওসি মহোদয়ের নেতৃত্বে ৩০ মোবাইল হস্তান্তর।

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে বিভিন্ন সময়ে হারানো বা চুরি হয়ে যাওয়াপ্রায় ৩০টি মত স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে থানা কার্যালয়ে প্রকৃত মালিকের কাছে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন এ এস আই মোঃ সোহেল রানা।
পাঁচবিবি উপজেলা ৮ ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল হারিয়ে যাওয়ার পরে থানায় জিডি করেন ভুক্তভোগীরা। জিডি মুলে থানার ওসি মো. ফয়সাল বিন আহসানের নেতৃত্বে মোবাইল উদ্ধারকারী টিম প্রধান এএসআই সোহেল রানা হারানো জিডি নিয়ে নিয়মিত কাজ করেন। সেই জিডিগুলোর প্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে উক্ত হারানো অথবা চুরি যাওয়া মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।
মোবাইল উদ্ধারে টিম প্রধান থানার এএসআই সোহেল রানা বলেন, মোবাইল উদ্ধারের কাজটিতে অনেক ভাল লাগা কাজ করে। তাই নিজ দায়িত্ব থেকেই কাজ করি। এখন মোবাইল উদ্ধার আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। যে কেউ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ম্যাসেঞ্জারে নক দিয়ে জিডির কপি দিলে ওসি স্যারের নির্দেশনায় বিভিন্ন এলাকা থেকে ১ মাসের ব্যবধানে ১০০টির মত হারানো মোবাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিয়েছি। আমাদের কাজের মধ্যে এই কাজটি চমৎকার লাগে।
পাঁচবিবি থানার ওসি মো. ফয়সাল বিন আহসান বলেন, আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো কোনো কিছু ফিরে পেলে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি এবং আমাদের সাফল্য। যে কোনো প্রয়োজনে থানা পুলিশ আপনাদের পাশে আছে,থাকবে। ওসি আরও জানান, এখন ৩০ টি মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছি। ১ মাস আগেও তথ্য প্রযুক্তির সহায়তায় শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। মোবাইল হারিয়ে যাওয়ার পর পরই থানায় এসে একটি জিডি করবেন। কারণ আপনার হারানো মোবাইল দিয়ে অপরাধীরা নানা অপরাধে জড়াতে পারে। তাই হারানো মোবাইল না পেলেও ঐ মোবাইল দিয়ে অপরাধীরা কোন অপরাধ সংগঠিত করলে এর দায় এড়ানো যাবে আপনি মোবাইল হারানোর সাথে সাথে জিডি করে রাখলে। তাছাড়া মোবাইল ফিরে পেয়ে মানুষ সত্যি খুশি হয়। এটা দেখে ভালো লাগে।

এ ব্যাপারে ওসি মহোদয়ের সাথে কথা বললে তিনি বলেন , পাঁচবিবি উপজেলায় অপরাধ দমন করতে আমাদের এমন কাজের উদ্যোগে নেওয়া হয়েছে। যাতে করে অপরদিকে অপরাধীরা কোন অপরাধ করতে না পারে হারানো মোবাইল দিয়ে ।আমরা সবসময়ই জনগণের পাশে আছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park