1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ছাত্রদল ও ছাত্র-জনতার সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে ছাত্রদল ও ছাত্র-জনতার সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব আহমেদ পিয়ালের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং পাঁচবিবিকে সন্ত্রাসমুক্ত রাখার দাবিতে ছাত্রদল ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে পাঁচবিবির প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিছিল থেকে বক্তারা সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পাঁচবিবিকে সন্ত্রাসমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আন্দোলনকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park