1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পটুয়াখালীতে ওএমএসের চালে অনিয়ম, ডিলারসহ আটক দুই - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালীতে ওএমএসের চালে অনিয়ম, ডিলারসহ আটক দুই

আনিসা মনি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পঠিত

আনিসা মনি
পটুয়াখালী :

পটুয়াখালীতে ওএমএসের (খোলা বাজারে চাল বিক্রি) চাল বিক্রিতে অনিয়মে ডিলার ও তার এক সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী।

এসময় ওই ডিলার ও তার সহযোগীর বসতঘরে মজুদ করা ৮০ কেজি চাল এবং ওএমএস চালের ১০টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে জেলার রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে তাদের আটক ও চাল জব্দ করে।

আটকরা হলেন- ডিলার সোহাগ রাঢ়ী ও তার সহযোগী হেলাল উদ্দিন। অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. মোহসীন কবির মৃধা।

যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বাহেরচর বাজারের এই ডিলারের মাধ্যমে প্রতি কর্মদিবসে ২০০ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ পাওয়া সিংহভাগ চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে বেশি দরে কালোবাজারে বিক্রি এবং যেসব সুবিধাভোগী চাল পায়-তাদেরও পাঁচ কেজিতে ৩৬০ গ্রাম ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে চাল বিতরণে অনিয়মের দায়ে নিয়ম অনুযায়ী এই ডিলার বাতিল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park