
খালিদ সাইফুল্লাহ প্রিন্স নেত্রকোনা (কেন্দুয়া) প্রতিনিধি
ইয়ূথ স্কিলআপ ফোরাম কতৃক আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম তালুকদার অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার জনাব আজিজুল হক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো.নূরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া , দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি রহমান জীবন সহ সায়মা শাহজাহান একাডেমির শিক্ষকবৃন্দ ।
কেন্দুয়া সদরে অবস্থিত সায়মা শাহজাহান একাডেমির ২৫০ এর অধিক শিক্ষার্থীদের নিয়ে ৩ ঘন্টাব্যাপী এই কর্মশালা হয় ।
কর্মশালায় চতুর্থ শিল্প বিপ্লব এ নিজেদের কিভাবে স্কিল অর্জনের মাধ্যমে প্রস্তুত করতে হবে সেই বিষয়ে আলোকপাত করা হয়। এবং অনলাইনে নিজেদের সুরক্ষিত রাখা যায় সেই বিষয়গুলো ও তুলে ধরা হয়।
কর্মশালায় চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করে ইয়ূথ স্কিলআপ ফোরাম এর প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান রাফি এবং অনলাইন সেফটি নিয়ে আলোচনা করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী এবিএম মোজাহিদ।
এই অনুষ্ঠানের সহযোগিতা করেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও আইটি পার্ক ।
এই বিষয়ে আইটি পার্ক এর প্রতিষ্ঠাতা মনিরুজ্জান রাফি বলেন এই প্রোগ্রামের মূল উদ্দ্যেশ্য হচ্ছে শিক্ষার্থীদের স্কুল পর্যায়েই স্কিলআপ করা। যেন তারা স্কুল পর্যায়েই তারা নানা বিষয়ে স্কিল অর্জন করতে পারে।এতে করে যেমন নতুন নতুন উদ্যেক্তা তৈরী হবে ঠিক তেমনি দেশে বেকার এর সংখ্যাও কমবে বলে আমি আশাবাদী।
উপজেলার মোট ৮ টি স্কুল নিয়ে শুরু হয়েছে এই স্কুল ভিত্তিক আইসিটি ক্লাব।