1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নান্দাইলে গৃহহীনদের মুখে হাসি: তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পেল ৩৬ পরিবার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নান্দাইলে গৃহহীনদের মুখে হাসি: তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পেল ৩৬ পরিবার

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে ও তাঁর মানবিক দূরদর্শিতায় ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি হতদরিদ্র গৃহহীন পরিবার পেয়েছে মাথা গোঁজার স্থায়ী ঠাঁই বা ‘স্বপ্নবাড়ি’।

​গত শুক্রবার নান্দাইলে আনুষ্ঠানিকভাবে এসব গৃহহীন পরিবারের মাঝে ‘স্বপ্নবাড়ি’র চাবি হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য মনোরম ও পরিবেশবান্ধব এই আধাপাকা ঘরগুলো নির্মাণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এসব মানুষ পাকা ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে জানায়, এতদিন ঝুপড়ি ঘরে কষ্টের দিন কাটালেও এখন থেকে তারা পাকা ঘরে নিরাপদে বসবাস করতে পারবেন।
​’স্বপ্নবাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা মন্ত্রীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park