1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ-বাহুবল আসনে গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর প্রচারণা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

নবীগঞ্জ-বাহুবল আসনে গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর প্রচারণা

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আলোচনায় গণ অধিকার পরিষদের নেতারা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তবে কে পাচ্ছেন এই আসনের মনোনয়ন এ নিয়ে চলছে আলোচনা। যদিও সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হুসেন জীবন। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকায় প্রচারণা করে আসছেন। স্থানীয়রা জানান, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত কর্মী সমর্থকের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন আবুল হুসেন জীবন। ইতিমধ্যেই প্রায় নেতাকর্মী ও সমর্থকরা তার পক্ষে ঢাকায় কেন্দ্রীয় অফিসে মনোনয়ন জমা দিয়েছেন।নেতা-কর্মীরা জানান, আবুল হুসেন জীবন একজন কর্মীবান্ধব জনপ্রিয় ও সুবক্তা এবং তারুন্যের আইকনিক নেতা হিসেবে পরিচিত। ইতিমধ্যেই নবীগঞ্জ বাহুবল এলাকায় রাজনৈতিক কর্মসূচি করে আলোচনায় এসেছেন তিনি। এছাড়া গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তাকার কারনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে তার। তিনি প্রবাসীর বিভিন্ন দাবি নিয়ে ইতিমধ্যে কথা বলে সাড়া জাগিয়েছেন। নবীগঞ্জ-বাহুবল তার দীর্ঘ পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলা বাসি প্রত্যক্ষ করেছেন তিনি প্রতিদিন ৫০ জন অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বছরে ৩৬৫ দিন গত ৫ বছর ধরে । বিগত দুই বছর সুনামগঞ্জে সহ নিজ উপজেলায় নিজ অর্থায়নে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ করেছেন। অন্যদিকে,হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি গোলাম রাব্বানীও প্রচারণা করে আসছেন। নির্বাচনী এলাকায় আলোচনায় রয়েছেন তিনিও। গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে কাজ করেছেন এই প্রার্থী। ইতিমধ্যে ওই এলাকার সাধারণ ভোটারদের মন জয় করতে কাজ করে আসছেন। উল্লেখ্য, আগামী সপ্তাহে ওই আসনে দলীয় প্রার্থী চুরান্ত করবে কেন্দ্রীয় কমিটি। কে আসবেন নবীগঞ্জ-বাহুবল আসনে প্রার্থী হয়ে এটা এখন দেখার বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park