1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেশ বরেণ্য গুণী কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

দেশ বরেণ্য গুণী কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:

রংপুরে তারাগঞ্জে আত্নীর বাসায় বেড়াতে এসে পরপারে পাড়ি জমালেন দেশ বরেণ্য গুণী ব্যক্তিত্ব
কবি লেখক কলামিস্ট ভাষাবিদ,দৈনিক দেশ জগত পত্রিকার সম্পাদক, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর প্রধান উপদেষ্টা, জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা বর্তমান সময়ের সাহিত্য ভুবনের উজ্জ্বল নক্ষত্
মাহমুদুল হাসান নিজামী। গতকাল ৫ই মার্চ রংপুরের তারাগঞ্জে কবি মাহমুদুল হাসান নিজামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়।
পরে চিকিৎসাধীন অবস্থা তিনি য় মৃত্যুবরণ করেন।
তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজা নামাজ
আগামীকাল ৭ই মার্চ ২০২৬ ইং রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কবির পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করেছেন।

আমি একজন ক্ষুদ্র ও নগণ্য সাহিত্যপ্রেমী হিসেবে বেশ কয়েক বার তার সান্নিধ্য লাভ করেছি।
বেশ কয়েক বার তার হাত থেকে একজন কবি হিসেবে সম্মাননা স্মারক গ্ৰহন করতে পেরে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। ছবিগুলো আজ স্মৃতিময়।
প্রিয় কবির এই অসময়ে চলে যাওয়ায় বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এক শুন্যতা বিরাজ করছে।
তা কখনোই পুরন হবার নয়।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি গভীর শোক ও
তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন,আমীন।

তিনি ১৯৭১ সালের ০১ ফেব্রুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১ হাজারেরও বেশি গান কবিতা লিখেছেন। তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪০ টি।
বর্তমান সময়ে সাহিত্য অঙ্গনে তার ভুমিকা অপরিসীম।
কবি লেখক ও সংগঠকদের কাছে তিনি বরাবরই অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান কারী হিসেবে সমাদৃত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park