1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে ঃ

দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হাসান ও আহতদের স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ আসিফের পিতা আলহাজ্ব মাহমুদ আলী গাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটার সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান, দেবহাটা থানার এসআই সুজন তালুকদার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, বিজিবির টাউনশ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার কবির হোসেন, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ইমান আলী, দেবহাটা ফায়ার স্টেশনের লিডার কলিমউদ্দিন, জুলাই আগষ্টের আন্দোলনে ছাত্রনেতা মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। স্মরন সভায় শহীদ আসিফ, শহীদ সাঈদ, শহীদ মুদ্ধসহ অসংখ্যা শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি তাদের অবদান জাতি চিরদিন স্মরন করবে এবং যারা আহত তাদের দ্রুত উন্নত চিকিৎসার দাবী জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park