1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪টি বাসে ডাকাতির ঘটনায়, গ্রেফতার ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪টি বাসে ডাকাতির ঘটনায়, গ্রেফতার ৪

খান আহম্মেদ হৃদয় পাশা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৫ বার পঠিত


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি
:
শিক্ষা সফরে যাওয়ার পথে টাঙ্গাইলের ঘাটাইলে ৪টি বাসে ডাকাতি ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, আব্দুল আলেকের ছেলে আয়নাল হক (৩৭), মিন্নত আলীর ছেলে ফজলু (৪১), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও আরফান আলীর ছেলে নাসির (৩৫)। তারা সকলেই উপজেলার সাগরদীঘি ও আশে পাশের এলাকার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার রাতে মামলার পর আসামিদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ।
গ্রেফতারকৃত চার জনের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৩টি টর্চ লাইট, ২টি স্বর্ণের আংটি, হাতুড়ি, প্লায়ার্সসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য,গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় থেকে ৪ টি বাস নিয়ে নাটোরের একটি পিকনিক স্পটের দিকে রওনা করেন। প্রায় ২০ জন শিক্ষক কর্মচারি, প্রায় ৪০ জন অভিভাবকসহ ১৮০ জন শিক্ষার্থীদের বহনকৃত বাসগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের ফুলমালির চালা এলাকায় পৌঁছলে সড়কের মাঝে গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে বাসে উঠে ডাকাতি করে ১০/১২ জন ডাকাত। এ সময় নগদ টাকা দেড় লাখ টাকা, স্বর্ণ দেড় ভরি ও ১০ টা স্মার্টফোন লুটপাট করে পালিয়ে যায়।

এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করার পর ঘটনাস্থলে পুলিশ আসলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে এ ঘটনায় ঘাটাইল থানায় একটি মামলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park