1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবিতে স্বর্ণের বার সহ আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাট পাঁচবিবিতে স্বর্ণের বার সহ আটক ১

মো: আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

মো: আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাটর পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকা থেকে ৫ পিস (৫.৮৩ গ্রাম) ওজনের স্বর্ণের বার সহ এক জন কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর ২৪ইং সকালের দিকে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে ম্বর্ণসহ কারবারিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫পিস( ৫.৮৩ গ্রাম) ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত স্বর্ণ কারবারি হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ বাবু হোসেন (২৫)।

১০( ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী অরিন পরিবহন অর্থাৎ বাসযোগে স্বর্ণের বারসহ সীমান্ত এলাকায় আসছে। এমন গোপন সংবাদর ভিত্তিত্বে ক্যাম্পের সদস্যরা পাঁচবিবি উপজলার বাগজানা সীমান্ত এলাকায় বাসটি পৌঁছলে তারা বাসটিকে থামিয়ে অভিযান পরিচালনা করে। বাসটির লাইসেন্স নাম্বার ঢাকা-মট্র-ব=১২-৩৪৮৪ নং অরিন বাসের এক যাত্রীকে সন্দেহজনক হলে তার শরীরে তল্লাসী করা হয়। এসময় পাচারকারী অভিনব কায়দায় তার পায়ের জুতার ভিতর লুকিয় রাখা ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করে তাকে গ্রেফতার করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীণ আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park