
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে পাঁচবিবি থানার অন্তর্গত বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামস্থ আটাপাড়া রেলগেট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় হিলিগামী পাকা রাস্তার ওপর মো. ফরিদ মণ্ডলের ফাঁকা জায়গার সামনে থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাজু (৩০), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-মধ্য বাসুদেবপুর মাঠপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
তল্লাশিকালে তার কাঁধে ঝুলানো ছাই রঙের ব্যাগ থেকে ২০০ পিস নিষিদ্ধ এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।