1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাটে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩ 

মোঃ আল-আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

মোঃ আল-আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি 

জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শিপন ও তার সহযোগী নাঈমকে জয়পুরহাটের বাটারমোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ২২ ডিসেম্বর (রবিবার) র‍্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন বাটারমোড় এলাকা হতে ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মোঃ শিপন হোসেন কে আটক করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার মোঃ জয়নাল আবেদীন ছেলে মোঃ শিপন হোসেন ও কুমিল্লা জেলার আব্দুল আলিম কারার ছেলে মোঃ নাঈম কারার। গ্রেফতারকৃত আসামী শিপন চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা এবং মাদক মামলার আসামী। মুলহোতা শিপন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী আসামী নাঈম এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে। অপরদিকে আরেক অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া এলাকা হইতে ৫০০ পিচ ট্যাপেন্টাডলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৫। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ফকির, জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুঁচরা ও পাইকারি বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর ও কালাই থানায় একটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park